মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নিলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২৫ উদযাপন উপলক্ষে এক
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ ইমরানুজ্জামান। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, সহকারী কমিশনার (ভূমি), ডিমলা থানার অফিসার ইনচার্জ,মোঃ ফজলে এলাহী বিপিএটিসি হতে আগত বাংলাদেশ সিভিল সার্ভিসের চারজন নবীন কর্মকর্তা, উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিতকরণসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রেখে, সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দুর্গাপূজা উদযাপন করা হবে।
আয়োজন করে উপজেলা প্রশাসন, ডিমলা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, ডিমলা, নীলফামারী।
ইনশাআল্লাহ, ডিমলা উপজেলায় সকলের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা ২০২৫ পালিত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়া আরো যানানে হয় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এরাতে ডিমলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে সজাগ দৃষ্টি রাখবে।