• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

সি ইউ সির পক্ষ থেক সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পুনমিলনী অনুষ্ঠিত

Reporter Name / ৩৫৩ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

খুলনা অফিস:

 

সুবিধা বঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনার পক্ষ থেকে সি ইউ সি স্কুল ৬১ সাউথ সেন্টাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় আজ বিকালে সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহীন হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলী ও যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণির সঞ্চালনায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ পূর্ণমিলনী ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী আরিফ উদ্দিন আহমেদ, উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন রোটাঃ পিপি মো: ইফতেখার আলী বাবু, অধ্যাপক শিকদার রুহুল আমিন, জনাব সরদার আবু তাহের, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিইউসি স্কুলের আরবি শিক্ষক মুফতি সাজিদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিইউসির সহ-সভাপতি জনাব শহীদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক গাজী রাজিবুর রহমান সি.ইউ.সি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাহিদ হোসেন মিরাজ, দপ্তর সম্পাদ কারিমা আক্তার, কোষাধ্যক্ষ মিম আক্তার মনিকা, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, কার্যকরী সদস্য ধনঞ্জয় রায়, কার্তিক চন্দ্র মন্ডল, সালমা আক্তার, সাদ্দাম হোসেন, মোঃ সোহান, সিইউসির সদস্য বৃন্দ, শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ । অতিথিবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সংগঠনের সার্বিক উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বক্তব্য শেষে সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে অতিথিবৃন্দ মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিএনপি খুলনা মহানগরীর বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd