• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুনামগঞ্জে দুই শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন ওয়াকিরা চৌধুরী

Reporter Name / ১৮৭ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

একে মিলন সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জ আদালতে দুটি মামলা চলমান রেখে প্রবাস জীবন কাটাতে সৌদি আরব চলে গেলেন স্ত্রী কতৃক দায়ের করা মামলার আসামি এনামুল হক। এনামুল হক বিজয় (২৮) পিতা মিরাজ আলী শান্তিগঞ্জ উপজেলার শিমুল বাক ইউনিয়নের ক্ষিদির পুর গ্রামের বাসিন্দা। বিয়ে করেন সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া নিবাসী আহমেদ কবির চৌধুরীর কন্যা ওয়াকিরা চৌধুরী তান্নীকে। বিয়ের পর তাদের ওরষে দুটি সন্তান জন্ম লাভ করে। ছেলে আয়ান (৪) এবং ১৭ মাস বয়সী কন্যা আরহী। সন্তান লাভের পরবর্তী জীবনে স্ত্রী ওয়াকিরা চৌধুরী যৌতুকের শিকার হন। স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় নির্যাতনের শিকার হয়ে আমল গ্রহণ কারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শান্তিগঞ্জ সি আর মামলা নং ২৬৭/২৪ এবং সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালত সদর সুনামগঞ্জের পারিবারিক মোকদ্দমা নং ০৭/২৫ইং দায়ের করেন। দুটি মামলা আদালতে চলমান অবস্থায় এবং আদালত কতৃক নাজমুলের পাসপোর্ট জব্দ করার পর কিভাবে সে সৌদি আরবে পাড়ি দিলো এ নিয়ে স্থানীয় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ওয়াকিরা চৌধুরী পিত্রালয়ে অবস্থান রেখে দুই সন্তান নিয়ে অমানবিক জীবন যাপন করছেন। চলমান দুই মামলা এবং আদালত কতৃক নাজমুলের পাসপোর্ট জব্দ করার পরও সে কিভাবে সৌদি আরবে পাড়ি জমালো এ বিষয়টি কারও বোধগম্য হচ্ছে না। মামলা দুটি নিষ্পত্তির পথে। এমন সময় এসে নাজমুল বিদেশ চলে যাওয়ায় সন্তান দুটির ভরন পোষণ করবে কে এ নিয়ে দুশ্চিন্তায় ওয়াকিরা চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd