• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

সুনামগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি

Reporter Name / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

একে মিলন সুনামগঞ্জ থেকে:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান সুনামগঞ্জ জেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। ​মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে তিনি প্রথমে পৌর শহরের উত্তর নতুন পাড়া সর্বজনীন পূজা মণ্ডপ এবং সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি পূজামণ্ডপ ঘুরে দেখেন।​ এই পরিদর্শনের মাধ্যমে তিনি পূজার নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসাইন (ডিএসবি) ডিআইজির সহধর্মিণী, পুলিশ সুপারের সহধর্মিণী সহ পুলিশ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে ডিআইজি মণ্ডপে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক) সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।​ পূজার সঙ্গে যুক্ত কমিটি ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে ও আলোচনা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান। তিনি আশ্বস্ত করেন যে, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য পুলিশ সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd