• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে মাশরুম চাষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩২০ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

 

প্রভাষক জাহিদ হাসান

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের আয়োজনে গত ২৩ মে ২০২৫ ইং শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ইমরান হোসেনের সঞ্চালনায় মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশারফ হোসেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি বিভাগের প্রশিক্ষণ অফিসার মোঃ আনোয়ার হোসেন, সুনামগঞ্জ সরকারী কলেজের উদ্ভিদ বিভাগের প্রভাষক মোঃ আবু সাঈদ, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর আহমদ নুর, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নূরুল আমীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী রাজা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, অপার সম্ভবনাময় সুনামগঞ্জ জেলা মৎস্য,পাথর, ধানের পাশাপাশি মাশরুম চাষের উপযুক্ত একটি জায়গা। ফলজ, বনজ গাছসহ শাক-সবজি চাষাবাদে সুনামগঞ্জের কৃষক ও কৃষানীদের লাভবান হওয়ার সুবর্ণ সুযোগ আছে এবং এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সভায় পুষ্টিকর এবং লাভজনক মাশরুম চাষে সবাইকে মনোযোগ দেয়ার আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd