• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

সুনামগঞ্জে সুরমার মোহনা ম্যাগাজিনের ২১তম সংখ্যার মোড়ক উন্মোচন

Reporter Name / ২১১ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

 

আকিক শাহরিয়ার, সুনামগঞ্জ 

কবি ফজলুল হক দোলন সম্পাদিত সাহিত্য ম্যাগাজিন সুরমার মোহনা’র ঈদ সংখ্যা (জুন -২০২৫), ২১তম সংখ্যার মোড়ক উন্মোচন ৯ জুন ২০২৫ ইং বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার সংলগ্ন ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের জনপ্রিয় সাহিত্য সাময়িকী সুরমার মোহনা ম্যাগাজিনের সম্পাদক অধ্যাপক ফজলুল হক দোলন এর সভাপতিত্বে ও মো. সিরাজুল ইসলাম পলাশ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক মশিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত আলী, জাগ্রতকন্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মো. সহিদ মিয়া, কবি ও সাংবাদিক মোঃ মহসিন কবির, সমাজসেবক শাহাজান মিয়া, জামালগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি মোঃ নুরুল হক, জাগ্রতকন্ঠ সমাজকল্যাণ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দীন রুমি, কবি এস ডি সব্রত, হাজী মুক্তার আলী, গীতিকার আব্দুর রশীদ, চয়ন কুমার তালুকদার, মোঃ মোশাহীদ মিল্টন, মোঃ নুরুল আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd