• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সৃষ্টি কর্তা ছাড় দেন ছেড়ে দেন না — শেষ পর্ব

Reporter Name / ২০৫ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

দেশের এই দমবন্ধ অগণতান্ত্রিক পরিবেশে জাতির কলঙ্কিত শোকবহ দিন ১৫ ই আগষ্ট অতিবাহিত হলো! কেউ যার যার নিজ আঙ্গিনায় ফুল দিয়ে, কেউ অন্য কোন শহীদ বেদীতে ফুল দিয়ে শোক জানিয়েছেন! যে রিকশাওয়ালা ঢাকা ৩২ নাম্বার ধানমন্ডি বাড়ীর কারবালায় ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন তিনি সে অপরাধে জেল খেটেছেন! যে হাফেজ কুরআন ‘খতম বখশে’ দিতে এসে নির্যাতনের শিকার হয়েছেন তার দৈহিক নির্যাতন ছাড়া-ও চাকুরী বাসা ব্যবসা হারিয়ে এখন ও খেসারত দিতেছেন!

প্রিয় পাঠক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যিনি জাতিকে একটা নতুন দেশ উপহার দিয়েছিলেন, যিনি আমেরিকার জাতির পিতা জর্জওয়াশিংটন থেকে বিশ্বের সবশেষ ২০১১ সালে স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্র “দক্ষিণ সুদানের” জাতির জনক
“সালভা কির মায়রডিটকে” এর মত একই কাতারেের একজন জাতির জনক! বিশ্বের কোন স্বাধীন রাষ্ট্রের জাতির জনক থেকে খাটো নয় কোন দিক থেক সন্মানে, বরং বাংলাদেশের জন্ম প্রসব বেদনা ছিলোো সারা বিশ্বকে নাড়া দেয়া তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকিতে পরিপূর্ণ! বরং এই দেশটাকে স্বাধীন করতে there was Struggle Conflict Revolution gradually towards war, was mass massacred genocide, Proclamation of Independence, 9 months War, Independence and bath of a NEW COUNTRY! যে মানুষ টার ডাকে এতকিছু ঘটলো তার জন্য কেউ তার হত্যা দিবসে ফুল নিয়ে ছুটবে, কুরআন খতম দিবেন ঘরে ঘরে কোন মা বোন, সেটা ইতো স্বাভাবিক!

আজ ও শুনতে পাই একজন “বশির মিয়া” বঙ্গবন্ধু কে স্ব পরিবারে হত্যার পর থেকে পায়ে জুতা পরেন না, কেউ একজন সেই ১৯৭৫ এর ১৫ ই আগষ্ট থেকে ভাত খেতে পারেন না মুড়ি চিড়া ফলমূল খান, কেউ একজন গোশ খেতে গেলে মনে করেন বঙ্গবন্ধুর মাংস চিবিয়ে খাচ্ছেন!
তাদের সবাইকে খুঁজে খুজে জেলে পুড়ে দেয়া হীরক রাজার দেশে অসম্ভব কিছু না!
প্রিয় পাঠক, দার্শনিক গোখলের সেই অতি জ্ঞানী বাঙালি কে বিশ্ব কবি রবীন্দ্রনাথ শুধুই বাঙালি বলেছেন, মানুষ বলতে রাজী ছিলেন না, তাইতো বলেছিলেন,”রেখেছো বাঙালি করে মানুষ করো নি!” এমন কি তিনি মৃত্যু শয্যায় বলেছেন, পুনঃ জনম যদি থাকে আমাকে বাঙালি করে পাঠিও না!”

পাঠক আমেরিকা বর্তমান সরকারের মুল চালিকা শক্তি! দক্ষিণ এশিয়ায় মাথা গোজা তাদের ১৯৭১ সাল থেকে চাওয়া! মেনে নেয় নাই বাংলার স্বাধীনতা, স্বাধীনতার সহযোগী দেশগুলোর প্রতি প্রতিশোধ নিয়েছে একে এঁকে!
১৯৭৫ এ মুজিব হত্যা, ১৯৮১ সালে ইন্দিরা গান্ধী হত্যা, ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫ টা দেশ বের করে দিয়ে মাজা ভাঙা (এখনও বিশ্বে রাশিয়া বড় দেশ যার এক দিকে যখন সূর্য ডোবে অন্য দিকে সূর্য উদিত হয়, একই লোক রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাড়ী চালিয়ে গেলে ১১ বার ঘড়ির টাইম মিলাতে হয় কারন তাকে ১১ টা টাইম জোন অতিক্রম করতে হয়!”)
মার্শাল টিটোর সমর্থন থাকায় যুগোস্লাভিয়া ভেঙে বসনিয়া বের করে দিয়েছে, রুমানিয়ার সোসালিষ্ট সরকারকে স্ব পরিবারে ওপেন মাঠের ভিতর গুলি করে হত্যা করানো হয়েছে সেই দেশটাকে উন্নয়নের শিখরে নেয়া “চষেক্কু কে”!

আমেরিকা আশির দশকে কম পক্ষে ৫৪ টা গনতান্ত্রিক সরকার উৎখাত করে সেখানে হয় সামরিক সরকার না হয় পুতুল সরকার বসিয়েছে! হত্যা হয়েছে অনেক গনতান্ত্রিক জাতীয়তাবাদী রাষ্ট্রনায়ক চিলির আলেন্দে বাংলার মুজিবের মত অনেক হতভাগা বিশ্ব নেতা যারা প্রত্যেকে ছিলেন এক একজন দেশপ্রেমিক মালয়শিয়ার ” মাহাথির মোহাম্মদের মত!” সে সব দেশে মার্কিন হাত শক্ত করেছে
পিনাচোট, খন্দকার মোশতাকের মত মীর সাদিক মীর জাফররা! হত্যার আগে নবাব সিরাজুদ্দৌলার মত মিথ্যা বদনাম ছড়িয়েছে নবাব সিরাজুদ্দৌলা মদ্যাপি নারী ভোগী ছিলেন, মুজিবের বিরুদ্ধে ভারত প্রীতি, দুর্ভিক্ষ সৃষ্টি, বাসন্তী তিন টাকার শাড়ী কিনতে পারে নাই কিন্তু তিনশো টাকার নাইলনের জাল পরে আব্রু বাঁচানোর মত মিথ তৈরি করে অশিক্ষিত গরীব ধর্মপ্রাণ জনগনকে মিস গাইড মিস লিড করা হয়েছে! সব আমলেই সব দেশে ২৯ মিলিয়ন অর্থ বিনিয়োগ মার্কিন চরিত্র তাইতো পাকিস্তানের ইমরান খান পড়ে যায় গদি উল্টে, শ্রীলঙ্কার রাজাকাপেষ বাংলার হাসিনা!

অন্যায় অত্যাচার নির্যাতন বৃটিশ আমল থেকে ও বেশী হবে! রিকশাওয়ালা থেকে কলম লেখা সত্যি বলা দের পর্যন্ত এবং ১৯০ বছর পর বৃটিশ তাড়ানো গেছিলো বটে কারন সূর্য সেন ক্ষুদিরাম কানাইলাল প্রীতিলতা প্রফুল্ল চাকী রা তখন জন্ম নিয়েছিলো, এমন আত্মদান মহান প্রান যুগে যুগে জন্ম নেয় না! তাই মার্কিন থেকে জাপান জার্মান কোরিয়া ইরাক লিবিয়া সিরিয়া লেবানন প্রত্যক্ষ পরোক্ষভাবে সেনা ঘাটি লালনপালন করে আসছে, আরবীয় ২৩ দেশ তো রাজতন্ত্র টিকাতে পোষে! বাংলাদেশ সে কাতারে সামিল হলো, তা থেকে মুক্ত হবার সব পথ বন্ধ দেখি! নিপিড়ন নির্যাতন অনেক গুণ বেড়ে যাবে, অভাব অনাটন বাজারমূল্য পাকিস্তান সমান হবে, মধ্যবিত্ত শ্রেণি টিকে থাকতে পারবে না!
অপরিনামদর্শী নির্বোধ ঘুমন্ত বিগত শাসক এজন্য কম দায়ী নয়! নিজ দলের চেইন অফ কমেন্ট কোনদিন ফিরিয়ে আনেন নাই, সৎ ত্যাগী কর্মী মূল্যায়িত হয় নাই, চাদাবাজ, ঘুষখোর সুদখোর খুনী অঙ্গ হানি করা লোকগুলো মূল্যায়িত হয়েছে! বঙ্গবন্ধুর দল বিচ্যূত হয়েছে সে নীতি আদর্শ থেকে, আইনের শাসন প্রতিষ্ঠা পায় নাই, বন্ধ করা হয়েছে দ্রুত বিচার আইন আদালত! ব্যাংক লুটপাট মহোৎসব শুরু হয়েছে রাজবংশের নিজ পরিবার থেকে, ৪৯ মামলার আসামী বিমান বন্দর দিয়ে অবাদে চলে যেতে দেয়া হয়েছে নির্লজ্জ ভাবে, খুনের আসামী ছেড়ে দেয়া হয়েছে, ৩০২ মামলা বা attempt to murder মামলার
চার্জশিট দিতে দেয়া হয় নাই থানা থেকে, প্রতিটি সাংসদ এমন অপরাধে অপরাধী! সুপ্রিম লীডার সব জেনে ও চোখের পট্টি খুলে দেখেন নাই বরং প্রতিটি ইউপি চেয়ারম্যান কোটি টাকার মালিক হওয়ার পিছনে সাংসদের ৫০/৫০ নিয়োগ, শালিশ, ভুমি দখল বানিজ্য দায়ী !
বঙ্গবন্ধু কে হাসিনা থেকে আলাদা করা উচিত ছিলো নিজ দল থেকে ই, সব দলে ঐক্য আছে আওয়ামী নিজ শত্রু নিজ দলের লোক সংস্কৃতি সাংসদের তৈরি। স্মর্তব্য, আমার গ্রামের বাড়ীতে দু’বার দু’জন সাংসদ এসেছেন, বিরোধিতা করেছেন তারা, যাদের আমি লাস্কি গার্নার হবস এরিস্টটল আব্রাহাম লিংকন পড়াতে পারি! এইটাই দলটার চেইন অব কমেন্ট!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশেকে ভালোবাসেন!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd