মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
খুলনা মহানগরী এলাকায় বিক্রির জন্য আনা ১৯০ কেজি মরা গরুর মাংসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সোনাডাঙা মডেল থানা পুলিশ।
গতকাল সোনাডাঙ্গা মডেল থানার গল্লামারী এম এ বারী সড়কের চেকপোস্টে পুলিশ সন্দেহ ভাজন একটি মিনি ট্রাক যশোর-ন-১১-১২৯০ রেজিষ্ট্রেশন নম্বরের পিকআপ থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় গাড়িতে গরুর মাংস আছে। পুলিশের সন্দেহ হলে গাড়িতে উঠে দেখতে পান অস্বাস্থ্যকরভাবে পলিথিনে মোড়ানো অবস্থায় মাংস রাখা। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালক স্বীকার করে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকা থেকে রোগাক্রান্ত মরা গরু জবাই করে খুলনা মহানগরীর বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করার উদ্দেশ্যে তারা এই মাংস নিয়ে আসেন বলে চালক জানান।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৩ সালের নিরাপদ খাদ্য নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মাংস বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাংসের মধ্য হতে এক কেজি নমুনা পরীক্ষার জন্য রাখা হয়েছে। বাকি মাংস বিজ্ঞ আদালতের নির্দেশে ধ্বংস করা হবে।
গ্রেফতারকৃতরা হলেনঃ ১) মমিন (৪৫), পিতা-আব্দুল লতিফ, সাং-জলিলপুর, নিকারীপাড়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ এবং ২) তামিম হাওলাদার (২০), পিতা-সোহেল হাওলাদার, সাং-আল আমিন মহল্লা আলীর ক্লাব, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর।