মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলার অন্যতম ঐতিহ্যবাহী বাজার আধুনগর। এটি লোহাগাড়া উপজেলার সবচেয়ে পুরান বাজার। কিন্তু অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। আধুনগর বাজারের নিরাপত্তা নিশ্চিত, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, চাঁদাবাজিমুক্ত ও পরিচ্ছন্ন বাজার গড়ার অঙ্গীকার নিয়ে মাঈনুদ্দিন হাসান রাসেলের পথচলা।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজার পরিচালনা কমিটির সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রচারণায় এগিয়ে রয়েছেন মাইনুদ্দিন হাসান রাসেল। তিনি আধুনগর বাজারের একজন প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে সকলের সু- পরিচিত। তিনি আধুনগর বাজার কে আরো উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে নিয়েছেন। তিনি একান্ত স্বাক্ষাৎকারে বলেন- আধুনগর বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং শ্রমিকদের অধিকার সুনিশ্চিতকরণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি।
তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সিসি ক্যামেরা স্থাপন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং চাঁদাবাজিমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাজার গড়ে তোলা।
মাইনুদ্দিন হাসান রাসেল মনে করেন, একটি আদর্শ বাজার পরিচালনার জন্য ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। তিনি নির্বাচিত হলে বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে, আধুনগর বাজারকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬