এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
স্থানীয় পর্যায়ে সুশাসন, জবাবদিহিতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজ সংগঠন (CSO) ও সিটিজেন গ্রুপের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) দুই দিনব্যাপী (১৪ ও ১৫ নভেম্বর) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নির্বাচিত ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করে।
বেসরকারি সংস্থা (এনজিও) ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণে সহযোগিতা করে ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম।
প্রশিক্ষণে অংশগ্রহণ করে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত CSO ও সিটিজেন গ্রুপের নির্বাচিত ২৪ জন প্রতিনিধি, মো: মার্জাদ মীর কামেলী,সিনিয়র ম্যানেজার,মনিটরিং ইভ্যালুয়েশন এন্ড লার্নিং,সুইচকন্ট্রাক বাংলাদেশ, ইএসডিও এর কর্মীবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
প্রশিক্ষণটি পরিচালনা করেন।
ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জনকুমার ঘোষ।
আয়োজকেরা জানান, প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান, দক্ষতা ও বাস্তব উদ্যোগ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা। পাশাপাশি জলবায়ু-সহনশীল সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের দায়িত্ব ও জবাবদিহিতা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং সেসব সমস্যা সমাধানে নাগরিক সমাজের কার্যকর ভূমিকা তুলে ধরা।
প্রশিক্ষণে আলোচনা, প্রশ্নোত্তর, অভিজ্ঞতা বিনিময়, দলীয় কাজ উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণমূলক পদ্ধতিতে স্থানীয় সমস্যা, অংশীজনদের ভূমিকা ও দায়িত্ব পর্যালোচনা এবং তৃণমূল অ্যাডভোকেসি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সম্মিলিত উদ্যোগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য চাহিদাভিত্তিক নাগরিক সেবা নিশ্চিতকরণে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন।।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬