আরিফুল ইসলাম, রাজশাহী:
মানবাধিকার রক্ষা ও অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে কক্সবাজারে "ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন- IHCRF" এর কক্সবাজার জেলা কমিটি অনুমোদন ও আলোচনা সভা জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর-২০২৬ বৃহস্পতিবার দুপুর ৩টায় কক্সবাজার শহরের স্টেডিয়াম সড়কের দিল্লী কিসেনের ২য় তলায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
IHCRF কক্সবাজার জেলা কমিটির সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ শাহাব উদ্দীন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব, "ক্রাইম ওয়াচ রিপোর্ট ২৪.কম" এর সম্পাদক ও প্রকাশক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মোঃ আবুল কাসেম এবং কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ.এম. ফরিদুল আলম শাহীন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন IHCRF এর নেতা মোঃ রমিজ উদ্দীন।
বক্তারা বলেন, "অপরাধ প্রতিরোধ ও মানবাধিকার বিষয়ক সাংবাদিক সংস্থা" হিসেবে IHCRF সমাজ থেকে অন্যায়, অবিচার ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কক্সবাজারে নবগঠিত কমিটি এ অঞ্চলের মানুষের পাশে থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে কক্সবাজার জেলা কমিটির নতুন নেতৃবৃন্দের নাম ঘোষণা ও অনুমোদন করা হয়। সভাপতি জনাব আলহাজ্ব মোঃ শাহাব উদ্দীন। সাধারণ সম্পাদক জনাব রমিজ উদ্দিন। সাংগঠনিক সম্পাদক জনাব মো: রাজিব চৌধুরী। সহ বিভিন্ন পদে দায়িত্ব পেলেন কক্সবাজার জেলা সদস্য বৃন্দ। জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত জমকালো ও প্রাণবন্ত পরিবেশে সমাপ্ত হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬