কলমেঃ নুরুল করিম
পুরুষ মানুষ বড় অদ্ভুত, বড়ই নীরব প্রাণ
হাসির আড়াল লুকিয়ে রাখে শত ঝড়ের টান
পরিবারের সুখের জন্য নিজেকে করে ক্ষয়
নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যের মুখে জয়।
হাড়ভাঙা সেই পরিশ্রমে দিন পুড়ে যায় ধোঁয়ায়
তবুও ক্লান্ত চোখ দু’টো শান্তি খুঁজে না কোথায়
প্রতিকূল সব সময় গুলো বুকের মাঝে চাপে
তবুও সে থেমে থাকে না জীবনেরই মাপে।
নিজের সাথে যুদ্ধ করে প্রতিটি গভীর রাত
কষ্টগুলো চুপই থাকে, নীরব থাকে আঘাত
নিজের জন্য স্বার্থপর সে—শুধু স্বপ্ন লুকায়
সবার সুখের হিসাব কষে নিজের জীবন ভুলায়
পুরুষ মানুষ সত্যি অদ্ভুত, বোঝা বড় দায়
ভাঙা হৃদয় নিয়েও সে পরিবার আগলায়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬