মোহাম্মদ মনজুর আলম অনিক
আর কয়দিন আছে জীবনের বাকি
কাজ কাজ করে ভাই দিও নাকো ফাঁকি।
রমাদান এসে গেছে তব পাশাপাশি
রামাদান সাথে জুড়ো ভালোবাসাবাসি।
যার যত ভালোবাসা রামাদান সাথে
ঈমানটা যায় তার বড় কাছেকাছে।
সিয়াম পালন করে বাড়ে আল্লা ভীতি
আল্লাতালা ঢেলে দেয় তার নিজ প্রীতি।
যারা থাকে ভালোবাসো আল্লাহর সাথে
সেই জন থাকে ভাই আল্লাহর হাতে।
সকল অভাব তার আল্লাহ মেটায়
সেই জন বান্দা শুধু আল্লা পানে ধায়।
যে যত ঈমানদার চিত্তে সুখ বেশি
অল্প পেলে অল্প খেলে হয় খুব খুশি।
সিয়ামে সালাতে পায় সেই বান্দা মজা
তারই জীবন হয় বড়ো সাজা গোছা।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬