কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
খোকা খুকু পড়ছে পড়া,
মানুষ হওয়ার জন্য।
কিছু নেতা তাদের দিয়ে,
করছে কাজ অন্য।
খোকা খুকুর মনে স্বপ্ন,
করবে দেশের সেবা।
তারা না হলে এই দেশেতে
করবে সেবা কেবা?
কষ্ট গুলো সফল হবে,
মানুষ যখন হবে।
খোকা খুকু ৎোমরা লোকের
হৃদয় মাঝে রবে।
বাসবে ভালো দেশের মানুষ,
বাসবে বাবা মা।
ভালো বাসবে দাদা দাদী,
ঘৃণা কেউ করবে না।
খোকা খুকু হিরের টুকরো,
যতই ভাঙে ততই জ্বলে।
খোকা খুকুরা ছড়াবে আলো,
যাবে এগিয়ে ছলে বলে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬