কলমেঃ চন্দনা রানী
পূজা নিতে ধরাধামে
আসছি এবার ঘোড়ায়,
কৈলাসেতে সপরিবারে
যাব আমি নৌকায়।
মর্ত্যধামে পূজা নিতে
লাগছে ভীষণ ভয়,
ভর কলির মানুষ দেখি
মোটেও ভালো নয়।
নারীদের দেবী জ্ঞানে
করেনা সম্মান,
অবলা নারী বলে
করে অপমান।
ভাবে নারীদের ভোগ্যবস্তু
দেখে বিকট চোখে,
কথায় কথায় মূর্খ নারী
বলে নোংরা মুখে।
আমি দুর্গা দশভূজা
বলছি কথা শোনা,
সৃষ্টির সকল নারীদের
দেবী জ্ঞানে মানো।
কত বড় দানব অসুর
করেছি আমি নিধন,
অবশেষে তারা করেছে
আত্মসমর্পণ।
আমার হুংকার প্রলয়কারী
কাঁপে ত্রিভুবন,
অসুরদের ধ্বংস করতে
আমার আগমন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬