কলমেঃ আফরিন চৌধুরী
চেনা পথ আজ কুয়াশাতে ঢাকে,
নিভে যাওয়া স্বপ্ন নীরবে আমায় ডাকে।
হাসির আঙিনায় জমেছে বিষাদ,
বুকের ভেতর বাজে বিদায়ের সাদ।
যে ঘর ছিল একদিন আপন ঠিকানা,
আজ সে ঘরেই আমি শুধুই অজানা।
দেয়ালগুলো চুপ, জানালাও নীরব,
অভিমানের ভাষা করে অবিরত রব।
নদী যেমন সাগর খুঁজে ফেরে সারাক্ষণ,
তেমনি মন খোঁজে হারানো আপনজন।
সময় শুধু রেখে যায় স্মৃতিরই চিহ্ন,
অশ্রুর অক্ষরে লিখে যায় দিনলিপি নিঃশব্দ।
তবু জানি, রাত শেষে ভোর হবে আবার,
শুকনো ডালে ফুটবে নতুন কুঁড়ির হার।
নির্বাসন শেষ হলে ফিরবে জীবনের গান,
ভাঙা হৃদয়েও জাগবে নতুন ভোরের প্রাণ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬