কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আপন মানুষ হয়ে যায় একদিন পর
বলে ছিলো, একইসাথে বাঁধবে দু'জন ঘর,
তা-ও কি ক্ষুদ্র প্রানটা সয়,
একই নিয়ম শহর কিম্বা গায়
ধনী গরীব কি'বা আসে যায়?
ইচ্ছে করলে পারি না আমি ভুলতে
কাঁটার জন্য পারি না ফুল তুলতে,
বংশকৌলীন্য বড় বাঁধা উঁচুনিচু জাত
ধনী-গরিব ময়মুরুব্বি খোজে জাতপাত
কেন হোলো দেখা তার সাথে
কেন চুপি চুপি এলো সে রাতে,
কথা দিলো বকুল তলায় বসে
কুড়ি ফুলের মধু নিলো চুষে!
হায়রে নারী বিমূঢ়, অগচন্ডী তুই
তুই কি সব চাষীর ফলা চালানো ভুই,
না-জেনে মন ভ্রমরের গুন-গুন শুনে
বিলিয়ে দিলি, দেখলি না ভাগ্য গুণে!
এমনই করে কাঁদছে হাজার নারী
হয়নি কভু তাদের ঘরবাড়ি,
ভালোবাসার ভান করে সব লুটে
পড়েছে পুরুষ যুগ-যুগান্তর কেটে!
পতিতা পল্লী হয়েছে তাদের ঠাই
কলঙ্ক ঘুচতে আশ্রয় কারো চাই,
কুমারীর সন্তান, পেটের অন্ন
গণিকা লয়, সে নারীর অন্যন্য!
যুগে যুগে তাই নারী করেছে ভীড়
কোন পুরুষ, তাক করেছিলো তীর,
সেচ্ছায় নারী বেশ্যালয় বেঁধেছে ঘর
আপন মানুষ করেছে তাকে পর!
বিশ্বের যত পতিতালয়, গড়ছে পুরুষ জাতে
সিঁদ কেটেছে নারীর ঘরে এমনি পুরুষ রাতে,
যত নারী গণিকালয় সেচ্ছায় লিখেছেন নাম
পুরুষ তাদের ভালোবাসার, দেয়নি কোন দাম!
প্রগলভা মেয়ে হয়নি, সেচ্ছায় সেধে কেহ
স্বইচ্ছায়, পতিতালয়ে বেচতে যায়নি দেহ!
তবুও, সব দোষের ভাগিদার শুধু নারী
এ সমাজে পুরুষের সন্মান, পাথরের মত ভারি!
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬