কলমেঃ শফিউর রহমান
সকাল আসে, সন্ধ্যা যায়, চাকরি শুধু অধরায়।
হাতে সনদ, পকেট খালি, জীবন যেন মরুভূমির বালি।
বাবার মুখে চিন্তার ছাপ, মায়ের চোখে দীর্ঘশ্বাস।
বন্ধুরা সব এগিয়ে যায়, আমার জীবন থমকে দাঁড়ায়।
আত্মীয়দের হাজার প্রশ্ন, বুকে জমে নীরব কষ্ট।
চাকরি নেই, নেই পরিচয়, বেকার জীবন বড়ই ভয়।
স্বপ্নগুলো ভেঙে যায়, অভাব এসে দুয়ার চায়।
প্রতিদিনই যুদ্ধ করি, নিজের কাছেই হেরে মরি।
মৃত্যু শুধু একদিন আসে, বেকারত্ব রোজ কাঁদায় নিঃশ্বাসে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬