মোঃ রায়হান পারভেজ নয়ন
হাতের তালি, মুখের কথা এখন কর্মীর বাণী,
স্বপ্নবোনা ত্যাগী নেতার শুধু সম্মানহানি।
পচা খাবার অধিক ক্ষুধায় তবুও মন্দ নয়,
রাজনীতিতে স্বজনপ্রীতি এটাই এদেশে হয়।
সকাল-বিকেল কত রাজা সাজে সজ্জিত বেশে,
নীতির কথা হারিয়ে ফেলে, নিজেই হয় লজ্জিত সে শেষে।
টাকা ছাড়া রাজনীতি আজ এতিম সন্তানের সমান,
ধন থাকলে সবকিছুতেই রাজনীতির হয় সন্ধান।
মানুষ বলে, রাজার নীতি সেটাই নাকি রাজনীতি,
আমি বলি, নদীর পানির মতো ভেসে যায় তার নীতি।
ত্যাগের কথা মুখে থাকে, কাজে থাকে স্বার্থ,
নীতিহীন এই রাজনীতিতে হারিয়ে যায় মানবিক অর্থ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬