একদিন আমি হারিয়ে যাবো
অপরাজীতার নীল রং মেখে,
কেউ ফেরাতে পারবে না আমায়
এক আকাশ ভালোবেসে।
সেইদিন যদিও কাঁদে কেউ
চোখের লোনাধারায় লেপ্টে কাজল,
তবুও আমি ফিরবো না আর
ডাকো যতই মায়ার জালে।
যেদিন আমি হারিয়ে যাবো,
হয়ে যাবো দিগন্তের আকাশ,
মেঘ হয়ে ভাসবো নীরবে,
থাকবে না কোনো নির্দিষ্ট বাস।
দেখবে তুমি অবাক হয়ে,
রাত প্রহরের শেষে,
সুখতারা টা হয়ে আছি
নীল আকাশে ভেসে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬