লায়ন মোঃ গনি মিয়া বাবুল
সড়কে বাড়ছে ভিড় বাড়ছে হাহাকার
সচেতনতা ছাড়া উপায় নেই যে আর,
ফিটনেসবিহীন গাড়ি চালকের অদক্ষতা
সড়কে বাড়ছে দুর্ঘটনা হতাহতের সংখ্যা।
ফোনে কথা দৌড়ে রাস্তা পারাপার
নিজেই নিজের মৃত্যু ডেকে আনে বারবার,
ট্রেনের বাসের ছাদে মৃত্যুই হাতছানি
সচেতন হই অনিয়ম এড়িয়ে চলি।
বাস ট্রাক মোটরসাইকেল সকল যানবাহন
নিয়ম মেনে চলাচল হতে হবে সচেতন,
ওভারলোড ওভারটেকিং বিপজ্জনক কাজ
দুর্ঘটনারোধে সবার সচেতনতা প্রয়োজন আজ।
মৃত্যু চাই না সড়কের মড়কে
সচেতনতার আলো জ্বালো সকলের তরে,
আইন মেনে সাবধানে সড়কে চলি
সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ি।
লেখক পরিচিত:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি
৭০ কাকরাইল, ঢাকা ১০০০।
E-mail:lionganibabul@gmail.com
ফোন: ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬