কলমেঃ এম. সোহেল রানা
আপন স্বার্থে উচ্চাভিলাষী জীবন মোদের
স্বার্থপর জগতে কেউ রাখেনা মনে কাউকে,
শুধু স্বার্থের লোভে অস্তিত্ব টিকিয়ে রাখতে
বরণ করতে নেই যে দ্বিধা মুনাফেক জীবন।
অসৎ লোকের সঙ্গীরা হয় চোর ছেঁচড় ইতরপনা
সদুপদেশ দিয়ে বেড়াই নিজে হতে তা মানেনা,
আইন ফলকায় নিজের স্বার্থে অন্যের যত ভুল
রক্তের সাথে গাদ্দারিতে বুক কাঁপেনা এক চুল।
ইট পাথরের যত বিল্ডিং দেখি আকাশ ছোঁয়া
অধিকাংশে ছুঁয়া লাগে সুদ আর ঘুষের টাকা,
জীবন-জীবিকা যাদের চলে সদা অসৎ উপায়ে
সত্যটাকে মিথ্যা আর মিথ্যাটাকে সত্য সাজায়ে।
সত্যের কাফেলা ছোট-ছোট তাবু ফেলে জগতে
অসত্যের দুর্গন্ধের স্তূপের ভাগাড় হতে বহু দূরে,
অল্পতে সন্তুষ্টি হয়ে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনে
সৎ পথে চলে শত বাঁধা ডিঙিয়ে অসত্য বর্জনে।
অসৎ উচ্চাভিলাষী জীবন সে তো জীবন নয়
বাহিরে সুখি দেখালেও অন্দরে যে চাপা ক্রন্দন,
চারপাশে বেষ্টিত বহু কিছু তবু কি যেন কি নেই
বেঁচে থাকতেই সুখ-স্বাচ্ছন্দ্যের পার্থিব জনমেই-
হাবিয়া দোজখে অন্তর পোড়ে তুষের আগুন জ্বেলে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬