কলমেঃ সোনালী বসু
যদি কেউ প্রশ্ন করে ভালোবাসো কি রঙ?
বলব হেসে আমি আমার প্রিয় সবুজ রঙ!
সবুজে সবুজে ঘেরা চারিদিকে প্রকৃতি কে দেখি।
অবুঝ মনে আমার কত ছবি যে আঁকি।
আমার সোনার বাংলাদেশের যেদিকে তাকাই।
সবুজে সবুজে মোড়া সে ভালোবাসি তাই!
সবুজের মাঝে লাল পতাকা আমাকে জানায়।
গর্বিত বাঙালি আমি আমার নেই পরাজয়।
সবুজের সমারোহ গাছের পাতায় পাতায়।
শীতল হ ই আমি সে সবুজ গাছের ছায়ায়!
সবুজে সবুজে ঘেরা ফসলের মাঠের মাঝে
নানা পাখির সুর শুনি সকাল দূপুর সাঝে।
মিলন বিরহের ছবি আঁকে শিল্লী মানস পটে
কত খুশি হয় মন বিকেলে মেঠো পথে হেঁটে হেঁটে।
দেখি আমি সবুজ শর্ষে গাছে হলুদ ফুলের আভা।
সবুজে সোনালী তে মিশে বাড়ায় প্রকৃতির শোভা!
দেখেছি এ বাংলায় মাঠের পর মাঠে সবুজ ধানের ক্ষেত।
দেখে দেখে হ ই আমি অবাক বিস্মিত!
সবুজে সবুজে ঘেরা সোনার বাংলাদেশ।
এদেশে জম্মেছি তাই ভাবতে লাগে বেশ!!
ভালোবাসি তাই সবুজ সোনার এই দেশ।
সবুজ সবুজ সবুজ আমার প্রিয় বাংলাদেশ!!
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬