কলমেঃ ঝুমা আক্তার
হিংসুটে এক আন্টি আছে মোর,
কন্ঠ নাকি ভীষণ পচা,দেয় সপ্তসুর।
জানো না কি ভাই?
শুধু কি তাই!
আপুকে দেয় আদরের প্রতিশ্রুতি,
কিন্তু আমার সাথে এ কেমন নিয়তি।
হিংসে ভরা মন তার,
সেখানে কী চলে ভালোবাসা, স্নেহের আবদার।
হাসি মুখে কথা বলে সাথে,
কিন্তু কেন কাঁটা হয়ে বিঁধে পথে?
চোখে তার মিষ্টি মায়া,
মনের ভেতর লুকায় কত ছলনা-ছায়া।
ভালো কিছু দেখলে কেন জ্বলে ওঠে মন,
অন্যের সুখে কেন তার এত কষ্টের কারণ?
তবুও আমরা হার মানবো না কোনোদিন,
নিজের মতো করে গড়বো আমি রঙিন দিন।
হিংসা নয়, ভালোবাসাই হবে আমার পথ,
এভাবেই কাটবে আমার জীবনের রথ।
একদিন হয়তো বুঝবে সেই আন্টি হিংসে নয়,
হিংসা নয়, ভালোবাসাতেই আছে জীবনের জয়।
লেখক:শিক্ষার্থী ইংরেজি বিভাগ,কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬