কলমে: দিলশাত জাহান দিশা
আজ আবার নতুন করে খোলা আকাশের পানে,দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে মন চেয়েছিলো।
আকাশ যেনো আজ ডেকে বার বার সেধেছিলো তোমারি কথা, অন্তরে লুকিয়ে রাখা ব্যকুলতা, চোখের অশ্রু হয়ে আজ বলে তার দেওয়া লুকায়িত সেই ব্যথা।
বহুদিন হলো মৃদু হেঁসে, আকাশের পানে তাকিয়ে তোমার সাথে কথা বলি না,
বহুদিন হলো হৃদয়ের ব্যথা এড়াতে আর তোমার কোনো ছবি আঁকি না এই হৃদয়ে,কি অদ্ভুত তাই না?
আকাশের দিকে তাকালে মনে হয়, এতো মানুষের ভিরেও যেনো সব কেমন রহস্যময়, মনকে তাড়া করে হাজারো না জানা সব প্রশ্নরা!
হঠাৎ দমকা হাওয়ায় ভেঁজা চোখের পাতা বন্ধ হলে,
দিত্বীয়বার সাহস হয় নি, আকাশের দিকে তাকানোর।
তোমার গল্পের সমাপ্তি খুঁজতে গিয়ে বার বার যেনো নতুন গল্পে নতুন কোন ভাবনায় বাধা পড়ে যায় আমার এই হৃদয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬