কলমে: মায়েদা জাহান মৌ
তুমি ছিলে আমার লেখনীর প্রথম পাঠক,
প্রতিটি শেষ পঙক্তি তোমাকেই দেখানো ছিল অভ্যাস।
প্রশংসায় ভরা তোমার চোখ, প্রণয়ে জড়ানো ভাষা—
সবচেয়ে বেশি ভালো লাগত যখন বলতে, “কবি ম্যাডাম আমার।”
আজ সবকিছুই যেন বাস্তবের ভেতর এক স্বপ্ন,
তবু মন চায় ফিরে যেতে সেই অতীতে।
কিন্তু হারানো সেই অধিকারবোধই আজ বাঁধা হয়ে দাঁড়ায়,
নীরবতার দেয়ালে জমে থাকে অগণিত অপ্রকাশিত কথা।
সন্ধ্যা নামে, কালি শুকিয়ে যায়,
তবু কলম থামে না— খুঁজে ফেরে তোমার প্রতিধ্বনি।
পুরোনো ডায়েরির পাতায় তোমার ছোঁয়া আজও যেন গন্ধ ছড়ায়,
প্রতিটি অক্ষরে লুকিয়ে থাকে তোমার হাসির ছায়া।
সময় থামে না, কিন্তু স্মৃতি—
রয়ে যায় অক্ষর আর হৃদয়ের গভীর কোণে।
আজও লিখি, নিঃশব্দে, তোমার নাম না লিখেই—
তবু প্রতিটি কবিতা শেষমেশ তোমাকেই খুঁজে পায়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬