কলমে: নাজিয়া তুল ফাতাহ
আকাশের চাঁদ যখন হেসে বলে সুবহানাল্লাহ,
বাতাস কানে এসে বলে আলহামদুলিল্লাহ,
সবুজ মাঠ ও পাখির গুঞ্জন,
পাহাড়ের বুকে ঝরনার ধারা, সাগরের কলতান,
প্রতিটি কণিকায় লুকিয়ে আছে আল্লাহর জয়গান।
রাতের আকাশে তারার মেলা,
মুমিনের জন্য জান্নাতের দরজা খোলা
যেনো সবসময় হে দয়ালু মেহেরবান তোমায় বাসি ভালো,
নিঝুম রাতের শেষ প্রহরে যখন ডাকি হে আল্লাহ,
হৃদয় আকাশ গেয়ে উঠে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ
সবুজ পাতায় ভোরের শিশির, মুক্তার মতো জ্বলে,
দেখো দেখো মুমিন বান্দা আল্লাহর পথে চলে।
মেঠো পথ ধরে হেটে চলে চাষি, মুখে তার মৃদু গান,
মাটির গন্ধ মিশে আছে বুকে, জুড়ায় যে তার প্রাণ।
সবুজ পাতায় সূর্যের আলো, ভীষণ ভালো লাগে,
চোখ জুরায় বাংলাদেশকে দেখে,
সে যে মায়ার বাধনে বাধে,
পদ্মা-মেঘনা-যমুনার বুকে বহমান যেই ধারা
হে দয়াময়, দাউ তুমি তাদের বরকত বাড়িয়ে,
তোমারই হুকুম মানে যারা।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬