একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার ৯নং কাঠইর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. আলী নুরের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে ইউনিয়নের কলাইয়া গ্রামে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সভা হয়।
প্রবীণ মুরব্বি অমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান প্রার্থী মো. আলী নুর, আব্দুল মতিনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় কলাইয়া গ্রামের বাসিন্দারা প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় সিদ্ধান্ত নেন। পাশাপাশি পার্শ্ববর্তী ছয়টি গ্রামের মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতে পরবর্তী নির্বাচনী কার্যক্রম সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে উপস্থিত গ্রামবাসীরা একমত পোষণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬