হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন মিতার সঙ্গে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফুল দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডকে শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপি'র সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সাবেক
যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক ছাত্রদলের সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদকশফিকুল ইসলাম টোকন, সাবেক ছাত্রদলের সদস্য সচিব শেখ শাহিন কবীর, সাবেক ছাত্রদলের সভাপতি রেদওয়ান ফেরদৌস রনিসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নবাগত ইউএনও ও এসিল্যান্ড সকলের সহযোগিতা নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬