মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার পেশাজীবি বিভাগের উদ্যাগে কিশোরগঞ্জ শহরের উজানভাটি চাইনিজ পার্টির হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শহর শাখার আমীর আ.ম. আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জেলা আমীর অধ্যাপক মো. অধ্যাপক মো,রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর হয়বত নগর আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা মাও. আজিজুল হক,জেলা সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম,পেশাজীবি বিভাগের আমীর ব্যাংকার আমিনুল হক,ব্যাংকার গবেষক মাও.মোসলেহ উদ্দিন,অফিস সেক্রেটারী মাওলানা একে এম সানা উল্লাহ, মাওলানা আক্তার হোসেন,জেলা শিবিরের সভাপতি মাহবুবুল আলম ফকির প্রমুখ। অনুষ্ঠানে পরিচালনায় ছিলেন শহর সেক্রেটারী আ.ন,ম,নয়িম। ইফতার মাহফিলে শহরের আইনজীবি,ডাক্তার, ইঞ্জিনিয়ার,সাংবাদিক, ব্যাংকার ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার ২শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬