মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯শে জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান মহোদয় কিশোরগঞ্জ জেলা সফর করেন।
সফরসূচি অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাবঃ-আদিলুর রহমান খান মহোদয়ের কিশোরগঞ্জ জেলায় আগমন ঘটলে জেলার সার্কিট হাউজে মাননীয় উপদেষ্টা মহোদয়কে স্বাগত জানান ড. এস,এম,ফরহাদ হোসেন সম্মানিত পুলিশ সুপার,কিশোরগঞ্জ মহোদয়। এসময় কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় উপদেষ্টা মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
মাননীয় উপদেষ্টা মহোদয় কিশোরগঞ্জ জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহিদগণের স্মরণে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং শহিদগণের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণের সাথে গণভোট বিষয়ক মতবিনিময় সভায় এবং কিশোরগঞ্জ জেলায় কর্মরত এনজিও প্রতিনিধি ও উপকারভোগী নারীদের সঙ্গে গণভোট বিষয়ক সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত সভায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা মহোদয়। তিনি বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬