মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে করিমগঞ্জে বাড়িতে যাওয়ার পথে সিএনজি-বাস সংঘর্ষে এক শিক্ষক আহত হয়ে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন শুক্রবার দিবাগত রাত ১ টায় তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার বনগ্রাম এলাকার সড়কে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষকের নাম মোঃ আব্দুল করিম (৪১)। তিনি করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা গ্রামের বাসিন্দা। তিনি অষ্টগ্রাম উপজেলার হক সাহেব উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক ছিলেন। হক সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ-হাবিবুর রহমান চৌধুরী ও পরিবার জানায়,বিকালে সিএনজি করে বাড়িতে যাচ্ছিলেন মোঃ-আব্দুল করিম পথিমধ্যে কটিয়াদি উপজেলার বনগ্রাম এলাকায় পৌঁছালে সিএনজি পেছন থেকে একটি বাস তার সিএনজি'কে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পায়ের হাঁটুতে গুরুতর আঘাত পান।স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।কটিয়াদি মডেল থানার ওসি মোঃ-মোকসেদুর রহমান বলেন,এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে মিডিয়া সুত্রে জানাযায়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬