মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার লবণচরা বুখারীপাড়া এলাকায় প্রতিবেশীর সঙ্গে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে মহিন খান নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বাবাকে রক্ষা করতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে তিনি জখম হন বলে জানা গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিবেশীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে মহিন খান ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন।
আহত মহিন খানের আহত অবস্থায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানাযায়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬