মোহাম্মদ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাবী এলাকায় মাদক, জুয়া, চুরি, গুজব, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক গণসচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গাবী আদর্শ যুব সংঘের উদ্যোগে আয়োজিত র্যালিতে স্থানীয় যুবসমাজ, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি গাবী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
র্যালিতে মোফাজ্জল হোসেন হীরা বলেন, মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তরুণ সমাজকে এসব অপরাধ থেকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শওকত হোসাইন বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে। তরুণদের ভালো কাজে সম্পৃক্ত করার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।
দেলোয়ার হোসেন বলেন, গুজব, সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে।
বক্তারা মাদক, জুয়া, চুরি, গুজব, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬