গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী।
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও সতর্কতা, সার্বিক কল্যাণ, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় প্রধান অতিথি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের কল্যাণ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বক্তারা মনে করেন, এ ধরনের কল্যাণ সভা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ সুদৃঢ়করণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬