ইমরান আহমদ, স্টাফ রিপোর্টার:
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ দুলাল মিয়া (৪০)। তিনি গোয়াইনঘাট উপজেলার চইলাখেল অষ্টম খন্ড এলাকার বাসিন্দা এবং পিতা—মতিউর রহমান। পুলিশ সূত্রে জানায়, তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত একাধিক মামলা এবং মাদক মামলায় তিন বছরের ডাবল সাজা কার্যকর রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জানুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোয়াইনঘাট থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। অভিযানটি পরিচালনা করেন এসআই মুজাম্মিল হক সেকেন্ড অফিসার গোয়াইনঘাট থানা। এ সময় সঙ্গী ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন এসআই বিশ্বজিৎ এএসআই রিজওয়ান আলি এবং কনস্টেবল রমজান। অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আসামিকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোহাম্মদ দুলাল মিয়ার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগ থাকায় তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তার গ্রেফতারের মাধ্যমে এলাকায় মাদক কারবারে জড়িতদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান এর পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬