ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ গ্রাম হেরোইনসহ মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আলমাস (৪৬) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের নামো মুশরীভূজা গ্রামে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। গ্রেপ্তার মো. হেলাল ওই গ্রামের মৃত আসকার আলীর ছেলে। অপর আসামি আলমাস একই এলাকার আলাউদ্দিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬