চুনতিতে ডিবেটার্স ফোরাম চুনতি (ডিএফসি)’র আয়োজনে এক সুন্দর ও প্রাণবন্ত কর্মশালা এবং নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডিবেটার্স ফোরাম চুনতি’র সভাপতি এবিএম গোলাম রব্বানী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কর্মকর্তা জনাব সাইফুদ্দিন মুরাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএফসি’র সেক্রেটারি তাজিম আহমেদ, সহ-সভাপতি ইকরামুল হক জামি, আবু সাইদ মুহাম্মদ আকিলসহ সংগঠনের দায়িত্বশীলবৃন্দ ও সদস্যরা।
কর্মশালায় শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের বিতর্কের বিষয় ছিল—
“শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতির চেয়ে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা বেশি প্রয়োজন”।
বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিষয়টিকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরে। উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, আত্মবিশ্বাস ও সুন্দর উপস্থাপনার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বগুণ, বিশ্লেষণ ক্ষমতা ও আত্মবিশ্বাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা একজন শিক্ষার্থীকে ইতিবাচক চিন্তাধারায় গড়ে তুলতে সহায়তা করে।
ডিবেটার্স ফোরাম চুনতি’র সভাপতি এবিএম গোলাম রব্বানী বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্ব বিকাশে ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষামূলক ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রম পরিচালনা করে যাবে ডিবেটার্স ফোরাম চুনতি, ইনশাআল্লাহ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬