জগন্নাথপুর প্রতিনিধি:
বিগত ২০১৮ সালের ১১ জুলাই আত্মীয়স্বজন সহ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় মাত্র ১৮ বছর বয়সী মেধাবী শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ তানভীর আহমদ ইমু। দেখতে দেখতে সবারপ্রিয় ইমুর ৮ তম মৃত্যু বার্ষিকী চলে এসেছে। মৃত্যু বার্ষিকীতে অশ্রুসিক্ত নয়নে ইমুকে স্বরণ করলেন তার আত্মীয়স্বজনসহ শুভানুধ্যায়ীরা।
১১ জুলাই শনিবার ইমুর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে তার আত্মীয়স্বজনের পক্ষ থেকে ইমুর রূহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইমু শান্তিগঞ্জ উপজেলার সিচনী গ্রামের বাসিন্দা আবদাল মিয়ার পুত্র। তবে দীর্ঘদিন ধরে সপরিবারে আবদাল মিয়া জগন্নাথপুর উপজেলার চিলাউড়া রসুলপুর গ্রামে বসবাস করে জগন্নাথপুর বাজারে ঘড়ি ব্যবসা করছেন। এদিকে-পুত্রশোকে কাতর আবদাল মিয়া তার ছেলের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। তানভীর আহমদ ইমু অল্প বয়সে তার মেধা যোগ্যতা আন্তরিকতা ও ভালবাসা দিয়ে জগন্নাথপুরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ হয়ে উঠেছিল। এক কথায় সে সর্বগুণে গুণী ছিল। সে জমিদার নাটকে জমিদার চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিল। তার রেখে যাওয়া কর্মস্মৃতি আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। সিলেট সরকারি কলেজের ২০১৬-১৭ সেশনের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী প্লাটুন ক্যাডেট সার্জেন্ট তানভীর আহমদ ইমুকে আজও অশ্রুসিক্ত নয়নে স্বরণ করেন সবাই। তার শুন্যতা কোন দিন পূরণ হওয়ার নয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬