জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় পার্টি ঘোষিত ঐতিহাসিক উপজেলা দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও পার্টির চেয়ারম্যান জিএম কাদের এঁর বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) পার্টির অস্থায়ী কার্যালয়ে বাদ জুমা উপজেলা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এঁর বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিকেল ৪ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টি নেতা আকলিছ আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া।
অন্যানোর মধ্যে উপজেলা জাতীয় পার্টি নেতা আব্দুল কাহার, ছোরাব উল্লা, সফাত আলী, বাদশা মিয়া, মোক্তার আলী, সামছুল হক, হাজী আপ্তাব আলী, সমশাদ মিয়া, সুহেল মিয়া, জাবেদ আহমদ, নজরুল ইসলাম, বেলাল মিয়া, ফয়ছল আহমদ, এমরান মিয়া, আব্দুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। যার মাধ্যমে গ্রামে-গঞ্জে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। জাতীয় পার্টির আমলে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মহকুমা গুলোকে জেলায় উন্নীত করেন, প্রয়াত রাস্ট্রপতি এইচ এম এরশাদ।
আদর্শ গ্রাম ও গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করা ও বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের উদ্যোগ, যোগাযোগ, সুশাষন সহ নানান জনকল্যাণমুখী উদ্যোগ নিয়েছিলেন তিনি।
যার কারণে তাকে পল্লীবন্ধু হিসাবে জনগণ স্বীকৃতি প্রদান করে।
বক্তারা আরো বলেন, জাতীয় পার্টির ৯ বছরের শাসনামল ছিল স্বর্ণযুগ। ফলে পল্লীবন্ধু এরশাদকে জনগণ আজীবন মনে রাখবে।
প্রতিবাদ সভায় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া বলেন, মানুষ এখন শান্তিতে নেই, দেশে একটা অস্থিরতা বিরাজ করছে।
নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মহোদয়ের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর করে মব বাজরা জাতীয় পার্টির নেতাকর্মীদের মনে আঘাত করেছে।
তিনি আরো বলেন, সরকার যদি মব নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে, মব সন্ত্রাসীরাই একদিন সরকার পতনের বড় কারণ হতে পারে।
দেশে সকল দল, সকল মত ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর হওয়ার আহবান জানান।
তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদেরের বাসভবনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬