জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ঐক্যের বন্ধনে তারুণ্যের স্পন্দন, জয়ের পথে হবিবপুর বন্ধন” — এই উদ্দীপনাময় স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর ২০২৬-২৭ মৌসুমের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্টস্থ ‘স্বপ্নচূড়া পার্টি সেন্টার’-এ বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ জার্সি উন্মোচন সম্পন্ন হয়। ক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম আহমদের প্রাণবন্ত পরিচালনায় এবং আলহাজ্ব বজলু রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শিক্ষাবিদ ও সমাজসেবক হাবিবপুর গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান,শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ কবির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক আহসান লাহিন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবু হেনা রনি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন টিএইচ সুমন, আসাদ লাল, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ও সাফি মোহাম্মদ, আব্দুল কাদির ও আব্দুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর গ্রামের সমাজসেবক দুদু মিয়া,আব্দুল কাইয়ুম বাবর, তাইফুর রহিম নাহিদ,শিশু মিয়া,আবুল হোসেন,দুলাল মিয়া, ইউসুফ ও জুমেন আহমদ,সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, তৈবুর রহমান,মোঃ সুজন মিয়া,জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাবের খেলোয়াড় বৃন্দ সহ ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশ এবং একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে মাঠের খেলাধুলা অনন্য ভূমিকা পালন করে। বক্তারা হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাবের অতীত ঐতিহ্যের প্রশংসা করেন এবং ক্লাবটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জানা যায়, ক্লাবটির দৃষ্টিনন্দন এই নতুন জার্সির সৌজন্যে ছিলেন ‘মিফতা গোল্ড কাপ’-এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব সুজাতা উল্লাহ মিফতা আয়োজনের সার্বিক নির্দেশনায় ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যাপ্টেন কাহের আরিফ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ক্লাবের খেলোয়াড়দের হাতে নতুন মৌসুমের জার্সি তুলে দেন। জার্সি উন্মোচন পর্ব শেষে উপস্থিত সবাইকে নিয়ে এক প্রীতি নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যাপ্টেন কাহের আরিফ জার্সি স্পনসর সুজাত উল্লাহ মিফতা সহ দেশ ও প্রবাসে অবস্থানরত ক্লাবের সকল শুভাকাঙ্ক্ষী পৃষ্ঠপোষক ও সহযোগীদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬