ফারুক আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোসাব্বির আহমদ, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, মো. সানোয়ার হাসান সুনু, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম এবং জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান প্রমুখ।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. পরাগ হায়দার, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আলম, উপজেলা ইউপিইটিসি মো. মোস্তফা আহসান হাবীব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, মৎস্য কর্মকর্তা মো. আল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ ও মো. রূপন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছিম আহমদ রুহেল, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুকিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মো. মঈন উদ্দিন, সাংবাদিক আমিনুল হক সিপন, রেজওয়ান কোরেশী, রুম্মান আহমদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাসেল আহমদ।
আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার চারটি গ্রুপের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬