জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২ জনের মৃত্যু হলো। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টার দিকে পীরেরগাঁও গ্রামে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের সুলফির আঘাতে ঘটনাস্থলেই মতিউর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের আরো কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ২৮ অক্টোবর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে মুজিবুর রহমান নামের আরেকজনের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি নুর হোসেন জানান, এ সংঘর্ষের ঘটনায় মতিউর রহমান নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। ২৮ অক্টোবর বুধবার আহতদের মধ্যে মুজিবুর রহমান নামের আরেকজনের মৃত্যু হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখনো থানায় কোন মামলা দায়ের হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬