শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সাশ্রয় ও সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন। এ সময় জগন্নাথপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযানকালে বাজারের শপিংমল,মার্কেট ও দোকানপাট মালিকদের সরকার নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,বিদ্যুৎ সাশ্রয় ও জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬