পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
গত শনিবার জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দীঘির কলেজ মাঠে অনুষ্ঠিত প্রযোজক, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেতের দর্শক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মূল মঞ্চে উপস্থিত ছিলেন পাঁচবিবির উপজেলা নির্বাহী অফিসার মিজ্ কাশপিয়া তাসরিন। এসময় একই মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পাঁচবিবির দায়িত্বে শতভাগ দায়িত্বশীল, সৎ ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ভিআইপি দর্শক সারির সামনে বসেই ইত্যাদি অনুষ্ঠানটি উপভোগ করেন। ইত্যাদির সমাপনী মঞ্চে অতিথিদের সঙ্গে অংশ নেন।
দীর্ঘ সময় খোলা আকাশের নিচে বসে ইত্যাদি অনুষ্ঠান উপভোগ করায় কিছুটা সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার কারণে গতকাল রোববার তিনি স্বল্প সময়ের জন্য অফিসে অবস্থান করলেও বাসায় রেস্ট নেওয়ার পাশাপাশি সরকারি দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬