ব্যুরো প্রধান খুলনা বিভাগ
ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করে জনগণের দোরগোড়ায় দ্বীনি শিক্ষা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনার জেলা প্রশাসক জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার।তিনি বলেন শিশু-কিশোরদের নৈতিকতা, শালীনতা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে ইসলামিক ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রমকে আরও বিস্তৃত, কার্যকর ও যুগোপযোগী করতে হবে।সোমবার (১২ জানুয়ারি ২০২৬) ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে খুলনা নগরীর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় হল রুমে অনুষ্ঠিত জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৫-এর জেলা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।সভাপতির বক্তব্যে তিনি বলেন,খুলনা বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।শিশু-কিশোরদের মাঝে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, ইসলামী সংস্কৃতি ও নৈতিকতা ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, “ইসলামিক ফাউন্ডেশন একটি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রতিষ্ঠান। এখানে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণকে সেবা প্রদান করা হয়। ভবিষ্যতেও এই স্বচ্ছতা ও সেবার মান অক্ষুণ্ন রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।বক্তারা বলেন, জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করছে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কিরাত, হামদ-নাত, আজান, ইসলামী সংগীতসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সুশৃঙ্খল, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬