স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান সিকদারের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, তথাকথিত “লায়ন সিন্ডিকেট”-এর মাধ্যমে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সরকারি বরাদ্দ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার করেছেন। তার সাথে জড়িত রয়েছেন ৫,৬,৭ নং ওয়ার্ডের মহিলা ওয়ার্ড সদস্য কে সভাপতি করে বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাৎ করেছে লোকমান সিকদার বর্তমান চেয়ারম্যান ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন এছাড়া উনার
বর্তমানে তিনি ও তার সহযোগীরা ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত। এতে কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, এসব বিষয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—প্রশাসন কি এখনও প্রভাবশালী মহলের চাপে নীরব ভূমিকা পালন করছে?
এলাকাবাসীর একটি অংশের দাবি, লোকমান সিকদারের বিরুদ্ধে আরও নানা অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে জনমনে ক্ষোভ ও অসন্তোষ ক্রমেই বাড়ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে লোকমান সিকদারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্যও পাওয়া যায়নি।
এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬