ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
জামালপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলামের পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বিদায়ী অতিথি সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলামের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা।
“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে হৃদয়ে লালন করি”—এমন আবেগঘন পরিবেশে সহকর্মীরা বিদায়ী কর্মকর্তার সঙ্গে কর্মজীবনের স্মৃতিচারণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬