ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে বহরে যুক্ত হয়েছে একটি নতুন মাইক্রোবাস। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) জামালপুর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জের (ওসি) হাতে নতুন গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই যানবাহন সংযোজনের ফলে গোয়েন্দা নজরদারি জোরদার, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান, রাতের টহল কার্যক্রম পরিচালনা এবং দুর্গম ও প্রত্যন্ত এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন যানবাহন সংযোজনের মাধ্যমে জামালপুর জেলা ডিবি পুলিশের দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬