মোঃ আশিক খান নিতু
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের বোর্ড হাট বাজারের হাসান আলী'র গোডাউন ঘরের বারান্দা থেকে বুধবার সকালে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক (৩৫) বছর হবে ,স্থানীয় ও হাসান আলী'র তথ্যমতে জানা যায় ভোর ৫ টায় গোডাউন খুলতে এসে লাশ টি পড়ে থাকা দেখতে পায় খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়, পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান অজ্ঞাত লাশটির তদন্ত চলছে এবং কেউ এই অজ্ঞাত ব্যক্তির ঠিকানা জেনে থাকলে পীরগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬